
সংক্ষিপ্ত বিবরণ:
বিস্তারিত বিবরণ:
একটু ভাবুন, প্রতিপক্ষের পরের চালটা কী হতে পারে!
Wooden 4-in-a-Row Strategy Game হলো এমন একটি মজার কৌশলভিত্তিক খেলা, যেখানে বুদ্ধি ও পরিকল্পনা করে প্রতিপক্ষের আগে নিজের রঙের ৪টি গুটি এক লাইনে সাজাতে হবে।
দুইজন খেলোয়াড় পালাক্রমে বোর্ডের ঘরে গুটি বসাবে। নিজের গুটি সাজানোর পাশাপাশি প্রতিপক্ষ যেন ৪টি গুটি একসাথে সাজাতে না পারে, সেদিকেও নজর রাখতে হবে। ফলে প্রতিটি চালেই তৈরি হয় নতুন কৌশল ও উত্তেজনা।
খেলাটি শিশুদের চিন্তাশক্তি, মনোযোগ, পরিকল্পনা করার দক্ষতা ও সমস্যা সমাধানের ক্ষমতা অনুশীলনে সহায়ক। পাশাপাশি বাবা-মা ও সন্তান একসাথে খেললে তৈরি হতে পারে দারুণ কিছু আনন্দের মুহূর্ত।
খেলা শেষে বোর্ডটি একটু কাত করলেই গুটিগুলো নিচে চলে আসে, আর খুব সহজেই শুরু করা যায় পরের রাউন্ড।